✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দিয়াজের ঐতিহাসিক গোলে কোয়ার্টার ফাইনালে মরক্কো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ১৩:১৩:৪৬ |
আফ্রিকা কাপ অব নেশনসে দুরন্ত ফর্ম ধরে রেখেছেন মরক্কো তারকা ব্রাহিম দিয়াজ। রোববার তাঞ্জানিয়ার বিপক্ষে ১-০ গোলে অ্যাটলাস লায়ন্সের জয়ে একমাত্র গোল করেছেন তিনি। রাবাতে তার ওই গোলে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

দিয়াজের গোলটি ছিল ঐতিহাসিক। টুর্নামেন্টে চার ম্যাচে চতুর্থ গোল করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। তাতে প্রথম মরক্কান খেলোয়াড় হিসেবে আফকনের ইতিহাসে এক আসরে টানা চার ম্যাচে গোল করলেন তিনি। ১৯৭৬ সালে মরক্কান লিজেন্ড আহমেদ ফারাসের টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভেঙেছেন দিয়াজ।



মরক্কোর জয়ের পর দিয়াজ বলেছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে শেষ আটে ওঠাই তার কাছে বড় বিষয়, ‘প্রত্যেক ম্যাচে গোল করে আমি সত্যিই খুশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কোয়ার্টার ফাইনালে উঠলাম।’

৬৪তম মিনিটে ফুলব্যাক আশরাফ হাকিমির বাড়ানো বল পেয়ে দুরূহ কোণ থেকে জাল কাঁপান দিয়াজ। এই গোলে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন তিনি।
শেষ আটে মরক্কো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্যামেরুনকে। ইনডমিটেবল লায়ন্সরা ২-১ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..