✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রুকলিনের কারাগারে রাখা হয়েছে নিকোলাস মাদুরোকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৪, | ১৬:৩৬:২৩ |

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার ভোরে তাকে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে হাজির করা হয় মাদুরোকে। পরে তাকে ব্রুকলিনের এই ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়।

মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

আদালত সূত্র জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে কবে আদালতে তোলা হবে, তা এখনো জানানো হয়নি। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে শুনানি শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে বলে জানা গেছে।

মাদুরোর স্ত্রী কোথায় আছেন বা তাকে কোথায় রাখা হয়েছে—এ বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হলো এই মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার। এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েলসহ একাধিক আলোচিত বন্দিকে এখানে রাখা হয়েছিল। কারাগারটি নোংরা পরিবেশ, সহিংসতা এবং বন্দিদের প্রতি অবহেলার অভিযোগের কারণে আগেও সমালোচনার মুখে পড়েছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..