সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

রাজশাহীকে পেছনে ফেলে শীর্ষে চট্টগ্রাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৪, | ১৬:২৩:৩৬ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। পরের ম্যাচেও দাপুটে জয় তুলে নিল  দলটি। এবার সিলেট টাইটানসকে হারাল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আর এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম।


ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৬ রান করে সিলেট। জবাবে ২৪ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের বোলারদের দাপুটে বোলিংয়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে সিলেটের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে হারাতে থাকে একের পর এক উইকেট।

একমাত্র আজমতউল্লাহ ওমরজাই ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ৪১ বলে ৪৪ রান করেন এই আফগান অলরাউন্ডার। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও মির্জা বেগ। একটি করে উইকেটের দেখা পেয়েছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল।

১২৭ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে কোনো চাপই নেননি চট্টগ্রামের দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। ওপেনিং জুটিতেই আসে ১১৫ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। জয় নিয়ে ফেরা হয়নি নাঈম শেখের। ফিফটি পূরণের পর ৫২ রানে থামেন তিনি।

এদিকে সাদমান ইসলামকে নিয়ে জয় নিশ্চিত করেন আরেক ওপেনার রসিংটন। ফিফটির পূরণের পর ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। আর সাদমান অপরাজিত থাকেন ৭ রানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..