✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাবির দুই হলের নাম পরিবর্তনের দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২১, | ১১:০৪:৪৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে ‘বীর প্রতীক সেতারা বেগম’ করার দাবি তুলেছেন। সেই সঙ্গে জুলাই গণহত্যায় সমর্থন দেওয়া ঢাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এসময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, আমরা ইতিহাস থেকে দেখেছি, হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার বাবা শেখ মুজিব। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না। পাশাপাশি জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গণহত্যায় সমর্থন দিয়েছে তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..