সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

নিউজিল্যান্ডে ১০২ দিন পর ফের করোনার সংক্রমণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১১, | ১৭:১৮:০৭ |

নিউজিল্যান্ডে ১০২ দিন পর প্রথম স্থানীয়ভাবে করোনায় রোগী শনাক্ত হয়েছে। এরপর জনপ্রিয় শহর অকল্যান্ড অস্থায়ী লকডাউন ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাতে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান চারজনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর আগামী তিন দিনের জন্য শহরে তৃতীয় মাত্রার লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার রাত থেকে লকডাউন কার্যকর হবে।

ফেব্রুয়ারিতে বিশ্বের অধিকাংশ দেশে করোনার সংক্রমণ ব্যাপক হারে শুরু হলেও নিউজিল্যান্ড ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান।

সিএনএন দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ অকল্যান্ডে একই পরিবারে চারজনের করোনা শনাক্ত হয়েছে। তবে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..