সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

হংকংয়ে গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই’কে আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১০, | ১৬:২৪:১৬ |

হংকংয়ে গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই’কে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিমি লাইয়ের সহযোগীরাও এ কথা বলছেন।

জিমি লাইয়ের ব্যবসায়িক সহযোগী মার্ক সিমন বলেন, চলতি বছরের জুন মাসে হংকংয়ের ওপর চীন যে বিতর্কিত নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছে, ওই আইনের আওতায় জিমি লাইকে আটক করা হয়েছে।

গত বছর হংকংয়ে গণতন্ত্রপন্থী যে বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলেছে, তাতে সমর্থন ছিল জিমি লাইয়ের। এ বছরের ফেব্রুয়ারিতে ৭১ বছর বয়সী ধনকুবেরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, অবৈধভাবে সমাবেশ করার। পরে অবশ্য তিনি ওই মামলায় জামিন পান।

সিমন বলেন, বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে জিমি লাইকে গ্রেপ্তার করা হলো। এদিকে হংকং পুলিশ জানিয়েছে, নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে একজন জিমি লাই কিনা, সে ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।

এদিকে হংকংয়ের স্থানীয় পত্রিকা অ্যাপল ডেইলির মালিক জিমি লাই। হংকংয়ে নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার ব্যাপারে ব্যাপক সমালোচনা করা হয়েছে পত্রিকাটিতে।
জিমি লাই এর আগে বলেছেন, তারা (চীন সরকার) আমার সাহসকে ঘৃণা করে। তারা মনে করে আমি সমস্যা উৎপাদন করছি। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি এ কথা বলেছেন।

সূত্র : বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..