✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক কোটি ফেসবুক আইডি ডিলিট,ঝুঁকিতে রয়েছে যারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৮:২০:১৯ |

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ফেসবুক থেকে প্রায় ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও অ্যাকাউন্ট ডিলিট করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।

 

প্রতিষ্ঠানটি গত ১৪ জুলাই এক বিবৃতিতে বলেছে, তারা প্রথম ধাপে প্রায় ৫ লাখ অ্যাকাউন্টকে শনাক্ত করে ব্যবস্থা নিয়েছে, যেগুলো স্প্যাম ছড়ানো, ভুয়া এনগেজমেন্ট বা প্রতারণামূলক আচরণের সঙ্গে যুক্ত ছিল। এসব অ্যাকাউন্টের ক্ষেত্রে ফেসবুক কমেন্ট হ্রাস, কনটেন্টের বিস্তার সীমিত করা এবং মনেটাইজেশন বন্ধ করার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মেটা।

এছাড়াও, প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ১ কোটি ফেসবুক প্রোফাইল মুছে ফেলা হয়েছে যারা বিভিন্ন বিখ্যাত কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশ ধারণ করেছিল। অর্থাৎ, ভুয়া পরিচয়ে বিভিন্ন জনপ্রিয় নির্মাতার নামে কনটেন্ট শেয়ার করছিল ওই ভুয়া প্রোফাইলগুলো।

ফেসবুক জানায়, তারা এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে, যেগুলো একাধিকবার একই ধরনের মিম বা ভিডিও বারবার পোস্ট করে, কিংবা ভুয়া প্রোফাইল তৈরি করে আসল নির্মাতদের ছদ্মবেশে হাজির হয়।

এদিকে কনটেন্টে মৌলিকতার ওপর জোর দিয়ে ফেসবুক নতুন করে অ্যালগরিদম আপডেট করছে, যাতে অরিজিনাল কনটেন্ট শেয়ারকারীরা অগ্রাধিকার পায়। ফেসবুক বলছে, আপনার নিউজ ফিডকে উন্নত করতে এবং মূল কনটেন্টের মূল্যায়ন বাড়াতে আমরা আরও জোরালো পদক্ষেপ নিচ্ছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..