সর্বশেষ :

দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৮:১৪:১৮ |

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহে স্থল ও বিমান হামলা শুরু করেছে, যার ফলে আগেই বাস্তুচ্যুত হাজারো মানুষ আবারও নতুন করে শহরটি ছাড়তে বাধ্য হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) ভোরে এ অভিযান শুরু হয়, তার কয়েক ঘণ্টা আগেই শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি আবাসিক ব্লকের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করে ইসরায়েলি সেনাবাহিনী। এই এলাকাগুলো বর্তমানে রাফাহ ও খান ইউনুস থেকে বিতাড়িত হাজার হাজার শরণার্থীতে পরিপূর্ণ।

স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, ইসরায়েলি ট্যাংক ও সামরিক যানগুলো কিসুফিম চেকপয়েন্ট দিয়ে শহরে ঢুকে পড়ে, এবং ভারী কামান ও বিমান হামলার মাধ্যমে আক্রমণ চালানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...