✕


হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ০১:৫২:২৭ |
বর্ধিত পাল্লার ফাতাহ-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির সেনাবাহিনী জানায়, ফাতাহ-২ ইআর নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষায় নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে।ঘড়ি কিনুন

পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নের অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর দাবি, ফাতাহ-২ ইআর অত্যন্ত নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকায় এটি প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এ ছাড়া ক্ষেপণাস্ত্রটির বর্ধিত পাল্লার কারণে শত্রুপক্ষের দূরবর্তী ও গভীর অবস্থানে থাকা স্থাপনাগুলোতে হামলা চালানো সম্ভব হবে।

এর আগে গত সপ্তাহে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৬ স্থল থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। সে পরীক্ষাও সফল হয়েছিল বলে জানিয়েছিল দেশটির সেনাবাহিনী।

বিশ্বজুড়ে সাম্প্রতিক সংঘাতগুলোতে ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্রের ব্যবহার বেড়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলা সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বকে সামনে এনেছে।

সূত্র: দ্য ডন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..