✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আগুনে পুড়ে গেলে বরফ দিবেন না যে কারণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৫, | ১৪:৩৩:০৫ |

কেউ আগুনে পোড়ার শিকার হলে আমরা অনেকেই তাড়াহুড়ো করে বরফ দিতে ছুটে যাই। ধারণা, বরফ দিলে ঠান্ডায় ব্যথা ও জ্বলা কমবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি বিপজ্জনক অভ্যাস। পোড়া চামড়ায় বরফ দিলে উপকার তো হয় না বরং ত্বক আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে, পোড়া জায়গা ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, কখনোই বরফ ব্যবহার করা যাবে না। বরফের অতিরিক্ত ঠান্ডা ক্ষতি বাড়াতে পারে।

যে কারণে বরফ দেবেন না

বরফ অত্যন্ত ঠান্ডা হওয়ায় পোড়া জায়গায় বরফ দিলে রক্তনালী সংকুচিত হয়ে যায়। এতে পোড়া চামড়ায় রক্ত চলাচল কমে যায় এবং টিস্যু আরও নষ্ট হতে শুরু করে। চিকিৎসকেরা এটিকে ‘কোল্ড ইনডিউসড্ ইনজুরি’ বলেন।

ত্বক পুড়ে গেলে ত্বকের নিচের স্নায়ুগুলো অরক্ষিত হয়ে যায়। এ অবস্থায় অতিরিক্ত ঠান্ডায় স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সাময়িকভাবে ব্যথা কমছে মনে হলেও এতে স্থায়ীভাবে অনুভূতি হ্রাস পাওয়ার ঝুঁকি থাকে।

বরফ দিয়ে ঘষলে বা ত্বকে সরাসরি দিলে চামড়ায় ফাটল ধরতে পারে, যা ইনফেকশনের ঝুঁকি বাড়ায়।

আগুনে পোড়া একটি জরুরি অবস্থা। তাই আহতদের সঠিকভাবে চিকিৎসা শুরু করার জন্য আমাদের উচিত ভুল ধারণা থেকে বেরিয়ে আসা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..