সর্বশেষ :

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১৩:০৮:০৬ |

সম্প্রতি ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার ক্যান সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সৈন্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার সংশ্লিষ্ট একজন অ্যাডভোকেট জাচি আতেদাগি বলেছেন, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে অন্তত ১০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন।

তিনি বলেছেন, অনেক হয়েছে! সড়কে অনেক প্রবীণ সেনাকে দেখা যায়। তবে চারপাশের আমলাতন্ত্রের কারণে তাদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হয় না।

তিনি আরও বলেছেন, কখনও কখনও ওই সব প্রবীণ যোদ্ধাদের কাছে ২৪ ঘণ্টা অপেক্ষা করার মতো সময় থাকে না। অনেকে সরকারের কাছ থেকে চিকিৎসাসেবার অপেক্ষায় থাকার পর তা না পেয়ে আত্মহত্যা করেন।

এ সপ্তাহের শুরুতে টাইমস অব ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছে এক সেনা। এতে তিনি গুরুতরভাবে আহত হন। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ সেনা আত্মহত্যা করেছে, যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। সূত্র: আল-জাজিরা


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...