✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লিভারপুল ছেড়ে বায়ার্নে কলম্বিয়ান তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩০, | ১০:১৬:৩৬ |

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজকে দলে ভিড়িয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই চুক্তির মূল্য বোনাসসহ ৭৫ মিলিয়ন ইউরো। ২৮ বছর বয়সী এই তারকা ২০২৯ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

 

আনফিল্ডে থাকার সময় দিয়াজ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। গত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ১৭ গোল করে লিভারপুলকে ২০তম ইংলিশ লিগ শিরোপা জেতাতে সহায়তা করেন।
বায়ার্নের সিইও ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেন বলেন, ‘লুইস দিয়াজ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা লেফট উইঙ্গার। তিনি প্রতিটি ক্লাবেই শিরোপা জিতেছেন, তার অভিজ্ঞতা ও মান আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

দিয়াজ যোগ দিয়ে জানান, ‘বায়ার্ন বিশ্বের অন্যতম বড় ক্লাব। আমার লক্ষ্য প্রতিটি শিরোপা জেতা, আর আমরা দল হিসেবে সেটার জন্য প্রতিদিন কাজ করব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..