✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩০, | ০৮:৪০:২৪ |

নারী কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। আরও একটা শিরোপার খুব কাছাকাছি চলে গেছে দলটা। মঙ্গলবার সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় তারা।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। ফাইনালে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার, যাদের বিপক্ষেই ২০২২ সালের ফাইনালে জিতেছিল ব্রাজিল।

এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলার টিকিট নিশ্চিত করেছে।

 

ম্যাচের ১১ মিনিটে মার্তার পাস থেকে হেডে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন গুতিয়েরেস। দুই মিনিট পরই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে কাছ থেকে গোল করেন জিও গারবেলিনি।

২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তা। চলতি আসরে বর্ষীয়ান এই তারকা এই প্রথম গোলের দেখা পেলেন। উরুগুয়ে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ৬৫ মিনিটে গুতিয়েরেসের অসাধারণ ফ্রি কিকে ব্রাজিল আবারও তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের শেষদিকে যখন ৪ মিনিট বাকি, তখন বদলি খেলোয়াড় দুদিনিয়া দলের পঞ্চম ও শেষ গোলটি করেন।

এখন সবাই তাকিয়ে শনিবারের ফাইনালের দিকে, যেখানে আবারও সেই পুরনো লড়াই—ব্রাজিল বনাম কলম্বিয়া। সেখানে ব্রাজিলই কি শেষ হাসিটা হাসবে, নাকি কলম্বিয়া ২০২২ সালের প্রতিশোধ নেবে এবার, সে প্রশ্নের জবাব মিলবে আর দিন চারেক পর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..