✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক লাখ শিক্ষক নিয়োগ : উত্তীর্ণদের জন্য নতুন নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৭, | ১৩:২৯:৪৩ |

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (উপসচিব) আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেসব প্রার্থী নির্ধারিত সময়ে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করতে পারেননি বা ডাউনলোড করার পর সংরক্ষণ করতে পারেননি অথবা যে কোনো কারণে বিনষ্ট হয়েছে তাদের পুনরায় ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করার জন্য নির্ধারিত ফি’সহ নির্ধারিত আবেদন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে। আবেদনপত্র এনটিআরসিএ ওয়েবসাইটে পাওয়া যাবে।

ই-প্রত্যয়নপত্র পুনরায় উত্তোলনের আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে

১. সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহের সত্যায়িত কপি

২. শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি

৩. সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি

৪. নিবন্ধন সনদ হারিয়ে গেলে বা অন্য যে কোনো উপায়ে বিনষ্ট হলে নিকটস্থ থানায় আবেদনকারীর দায়েরকৃত জিডির কপি

৫. সচিব, এনটিআরসিএ-এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত ১০০/- (একশত) টাকার পে অর্ডার/ ব্যাংক ড্রাফট।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..