সর্বশেষ :

ইরাকের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৭, | ১২:৫০:০১ |

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি বৃহৎ শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে কুত শহরের সদ্য চালু হওয়া ‘হাইপার মল’-এ এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অনেকের দেহ চরমভাবে পুড়ে গেছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ-কে জানান, এই মর্মান্তিক ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। গভর্নর আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন প্রথমে মলের প্রথম তলা থেকে ছড়িয়ে পড়ে। মলটি মাত্র পাঁচ দিন আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। গভীর রাতে যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন অনেকেই ভেতরে আটকে পড়েন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘণ্টার পর ঘণ্টা কাজ করে। এদিকে, বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্তও অ্যাম্বুলেন্স করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় হাসপাতালে একাধিক দগ্ধ দেহ দেখা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই শোকাবহ ঘটনায় গভর্নর মিয়াহি ওয়াসিত প্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি জানান, ভবনের মালিক ও মল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ছিল, যা এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...