✕

সর্বশেষ :
তবে কী সত্যিই ভেঙে যাচ্ছে সাবিলা নূরের সংসার? ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ জ্যামাইকায় মুসলমানদের হারানো ইতিহাস জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

সব ফুল পুড়ে যাবে ভাবিনি: সাবিলা নূর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৩, | ০৯:৩১:২৬ |

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলশিক্ষার্থীদের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবিলা নূর। এমন হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে শোকের মাতম। এ মর্মান্তিক ঘটনায় শোকে মুহ্যমান বিনোদন জগতের তারকারাও।

বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি এমন ভয়ংকর ঘটনায় ক্ষোভ জানিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়?

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়।

যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু শিক্ষার্থী ছিল।  এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..