✕

সর্বশেষ :
তবে কী সত্যিই ভেঙে যাচ্ছে সাবিলা নূরের সংসার? ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ জ্যামাইকায় মুসলমানদের হারানো ইতিহাস জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

তারা তিনজন আবারও একসঙ্গে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৪:৫৫:১০ |

৯০ দশকের শুরুর দিকে মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসানের বন্ধুত্বের শুরু। সেই থেকে আজ অবধি তাদের বন্ধুত্বে কোনোরকম ফাটল ধরেনি। দীর্ঘদিনের পথচলায় তারা একসঙ্গে অনেক নাটকেও অভিনয় করেছেন। তাঁদের অভিনীত বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে শামীমের নির্মিত অধিকাংশ নাটকেও দেখা মেলে তিন বন্ধুর। আবারও তাঁরা একসঙ্গে আসছেন পর্দায়।
এবারের ধারাবাহিক নাটক ‘শাদি মোবারক’। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করছেন শামীম।

 

গত বছরের নভেম্বরে হয়েছে এর শুটিং। এবার প্রচারের পালা। ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে দেখা যাবে নাটকটি। এ নাটকের গল্পে অবশ্য বন্ধু নয়, তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ, শামীম ও হাসান। বড় ভাইয়ের বিয়ে না হওয়ায় আটকে থাকে মেজো ও ছোট ভাইয়ের বিয়ে। এ নিয়ে যত বিপত্তি আর হাসির কাণ্ড। এতে আরো অভিনয় করেছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজ প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..