সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

শিরোনামহীনের নতুন গান ‘কতদূর’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৩, | ১২:৩৬:০৩ |

অর্থ উপার্জনের জন্য যারা দেশ-স্বজন ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে, পরিবারের পাশাপাশি অবদান রাখছেন দেশের অর্থনীতিতে, সেই সব রেমিটেন্স যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গান বেঁধেছে ব্যান্ড শিরোনামহীন।

‘কতদূর’ শিরোনামের গানটি এসেছে শিরোনামহীন ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও ফেইনবুক পেইজে। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান; ভিডিও নির্মাণেও ছিলেন জিয়া; পাশাপাশি ভিডিওর গল্পও তিনিই লিখেছেন।

গানটি তৈরির ভাবনার কথা জানিয়ে জিয়া বলেন, “মূল ভাবনায় প্রবাসী বাংলাদেশিরা, যারা জীবনের প্রয়োজনে দেশ ছেড়েছেন, পরিবারকে ভালো রাখতে দিনরাত পরিশ্রম করছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। এই অভিজ্ঞতাগুলো নিয়েই নির্মিত হয়েছে ‘কতদূর? গানটি।’”

গানের রেকর্ডিং হয়েছে ‘নয়েজমাইন’ স্টুডিওতে, মিক্স ও মাস্টার করেছেন শফিকুল ইসলাম। ভিডিওতে অভিনয় করেছেন কাজী তানিম শাহরিয়ার, তাসফিয়া তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তাহজীব ফারদৌস, শেখ মুহিব্বুল, শাহরিয়ার রোহান ও আহসান রাবিব।

গত ১৫ ফেব্রুয়ারি প্রচার হয়েছে ব্যান্ডের নতুন গান ‘প্রিয়তমা’, যা তাদের ‘বাতিঘর’ অ্যালবামের একটি গান। এছাড়া শিরোনামহীনের দর্শকপ্রিয় ‘এই অবেলায়’ গানের সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে, পৃষ্ঠপোষকের সহযোগিতা পেলে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।

শিরোনামহীনের লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..