✕

সর্বশেষ :
তবে কী সত্যিই ভেঙে যাচ্ছে সাবিলা নূরের সংসার? ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ জ্যামাইকায় মুসলমানদের হারানো ইতিহাস জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

দুর্গাপূজার কার্নিভালে জয়া আহসান কেন? প্রশ্ন বিজেপি নেতাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৬, | ১২:২৬:৫৮ |

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু বাংলাদেশই নয়, ভারতেও সমানভাবে জনপ্রিয় তিনি। কাজ করছেন দুই দেশেই। তবে ৫ আগস্টের পর থেকে ওপার বাংলায় জয়ার কাজ ও উপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন।

এবার দুর্গাপূজার কার্নিভালে জয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন ক্ষমতাসীন বিজেপি নেতারা।

গতকাল রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গা পূজার কার্নিভালে জয়ার উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোপ করে বর্ধমান জেলার দুর্গাপুরে বিজেপি নেতারা। তবে অভিনেত্রীকে বিজেপি বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি। দুর্গা পূজার কার্নিভালের সভাস্থল ছাড়ার পরেই বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির নেতা কর্মীরা।

ভারতে চলমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পূজার কার্নিভালকে ঘিরে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করায় বিজেপি এই বিক্ষোপ কর্মসূচি পালন করে। দুর্গাপুরের চতুর্থ বার্ষিক কার্নিভালে জয়া আহসান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়তেই বিজেপির কর্মীরা প্রশ্ন তোলে দুর্গপূজার কার্নিভালে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরে কার্নিভালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হলো বলে অভিযোগ তোলে বিজেপি।

এর আগেও জয়াকে নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের দুই রাজনৈতিক পক্ষ।

ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেন তিনি। তারও আগে গত ১৫ জুলাই ভারতীয় কলকাতা পৌর করপোরেশনের নারী কাউন্সিলর জুঁই বিশ্বাস ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন। নিজের ফেসবুকে জয়ার কাজ করা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূল নেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..