সর্বশেষ :

সহকর্মীর সঙ্গে পরকীয়ার জেরে মন্ত্রীকে বরখাস্ত করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২১, | ১৯:১৫:৫৭ |

নিজ অফিসের এক অধীনস্ত সহকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর দায়ে নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী ইয়াইন লিস-গ্যালোওয়েকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। বুধবার এক ঘোষণায় আরডার্ন জানান, গ্যালোওয়ে স্বীকার করে নিয়েছেন তার পরিস্থিতি সমর্থনের অযোগ্য।

এছাড়া আরডার্ন সন্দেহ করছেন যে, এ ঘটনায় ক্ষমতার অপব্যবহারও হয়ে থাকতে পারে। তিনি জানান, সহকর্মীর সঙ্গে গ্যালোওয়ের পরকীয়া সম্পর্ক ১২ মাস স্থায়ী ছিল। সম্পর্কটি কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, লিস-গ্যালোওয়ের পরকীয়া সম্পর্কে আরডার্নের কার্যালয়কে অবহিত করেছিলেন বিরোধীদল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স। এর আগে এ বিষয়ে জানতেন না আরডার্ন। কলিন্স জানান, তিনি তৃতীয় একটি পক্ষ থেকে এ সম্পর্কের বিষয়ে নিশ্চিত হয়েছিলেন।

আরডার্ন জানান, লিস-গ্যালোওয়ে পরবর্তীতে নিজে অভিযোগটি স্বীকার করে নিয়েছেন।

তাকে মঙ্গলবার বরখাস্ত করা হয়। পার্লামেন্টে দেয়া তথ্যানুসারে, ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। ছোটবেলার এক শিক্ষককে বিয়ে করেছিলন তিনি। তাদের তিন সন্তান রয়েছে।

এদিকে কোন সহকর্মীর সঙ্গে লিস-গ্যালোওয়ের সম্পর্ক ছিল তা প্রকাশ করা হয়নি। তবে আরডার্ন জানিয়েছেন, তাদের সম্পর্কে দুজনেরই সম্মতি ছিল। জুলাই মাসে নিউজিল্যান্ডে বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি পদত্যাগের ঘটনা ঘটেছে। লিস-গ্যালোওয়ের পদত্যাগের একদিন আগেই পদত্যাগ করেছেন বিরোধীদলীয় এমপি অ্যান্ড্রিও ফ্যালুন। বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থীকে অশ্লীল নগ্ন ছবি পাঠিয়েছিলেন তিনি।

এছাড়া বিরোধীদলীয় এমপি হ্যামিশ ওয়াকার, নিকি ক্যায়ি, অ্যামি অ্যাডামস ও সাবেক দলটির সাবেক নেতা টড মুলার পদত্যাগ করেন। আরডার্নের দল লেবার পার্টি থেকে করোনা ভাইরাস মহামারিতে নিয়মভঙ্গের দায়ে পদত্যাগ করেন ড্যাভিড মুলার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...