সর্বশেষ :
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

দর্শকের কাছে কৃতজ্ঞ ইধিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১২, | ১১:২৩:৪৬ |

দুই বাংলার চলচ্চিত্রে এখন যে নামটি সমানভাবে আলোচনায়—তিনি ইধিকা পাল। অল্প সময়েই অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পেয়েছে ইধিকা অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’, যেখানে তার বিপরীতে আবারও দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ইধিকা এতে অভিনয় করেছেন সৌদামিনী চরিত্রে।

মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে চমক দেখাচ্ছে। ইধিকার ভাষ্য, ‘রঘু ডাকাত এখন পর্যন্ত কয়েক কোটি টাকার ব্যবসা করেছে, দর্শকদের ভালোবাসা দেখে আমি অভিভূত।’ এরপর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, ‘প্রিয়তমা থেকে শুরু করে খাদান, বরবাদ—সব সিনেমাতেই দুই বাংলার দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার তুলনা হয় না। এই ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’

১৯৯৮ সালের ২ জুলাই জন্ম নেওয়া ইধিকা পালের অভিনয়জীবন শুরু ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’-এর মাধ্যমে।

এরপর ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ ও ‘পিলু’-তে অভিনয় করে জনপ্রিয়তা পান। বিশেষ করে ‘রিমলি’ ধারাবাহিকে তার প্রধান চরিত্রের অভিনয় তাকে টেলিভিশন থেকে চলচ্চিত্রে নিয়ে আসে।



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..