সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১১, | ১০:৩৮:৩৮ |
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পুলিশের বরাতে জানা গেছে, এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার (১১ অক্টোবর) সকালে সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়, যা পরে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা নিয়ন্ত্রণে আনে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। পুলিশ জানিয়েছে, তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনার তদন্তের জন্য ক্রাইম সিন তৈরি করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..