সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

‘পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ০৯:৩৭:১২ |

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।  সশস্ত্র সংগঠনটির প্রকাশিত একের পর এক ভিডিওতে দেখা গেছে, একজন শীর্ষ টিটিপি কমান্ডার আসিম মুনিরকে হুমকি দিচ্ছেন, দাবি করছেন যে  সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

ভিডিওগুলোতে গত ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে টিটিপি দাবি করেছে যে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। জব্দ করা গোলাবারুদ এবং যানবাহনও এতে দেখানো হয়।

যদিও ওই হামলায় ১১ জন সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনাবাহিনী।

এর মধ্যে একটি ক্লিপে, পাক সেনাপ্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলছেন, আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন।

টিটিপির ওই নেতাকে কমান্ডার কাজিম হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।

একই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘যদি মায়ের দুধ পান করে থাকেন, তাহলে আমাদের সাথে যুদ্ধ করুন।’

গত ২১ অক্টোবর, পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর) পুরস্কার ঘোষণা করেছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..