✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আরও দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন, এখনও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৮:৫৪:৪৫ |

বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও মানসিকভাবে বিপর্যস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী সোমবার (২৮ জুলাই) পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানটি। তবে মঙ্গলবারও প্রতিষ্ঠানটি খুলবে কি না তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।

শনিবার (২৬ জুলাই) সকালে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান। অধ্যক্ষ জিয়াউল আলম বলেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার (২৭ জুলাই) এবং সোমবার স্কুল বন্ধ থাকবে। কবে স্কুল খোলা হবে সে বিষয়টি পরবর্তী জানানো হবে।

 

তিনি বলেন, শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে এনে কাউন্সেলিং করা হবে। সে পর্যন্ত স্কুলের পক্ষ থেকে সকল অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এখন পর্যন্ত মাইলস্টোন স্কুলের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলে জানান অধ্যক্ষ জিয়াউল আলম।

এদিকে শনিবার সকালেও মাইলস্টোন স্কুলের সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে গেটের ভেতরটা দেখার চেষ্টা করছে। মাইলস্টোন স্কুলের গেটে তালা ঝুলানো আছে। কাউকে স্কুলের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..