সর্বশেষ :
ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি নকআউট নিশ্চিত করতে ব্রাজিলের সামনে যে সমীকরণ স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা! তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের

ভিয়েতনামে বাস উল্টে শিশুসহ নিহত ১০, আহত ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৮:৪৯:৪৯ |

ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি ট্যুরিস্ট স্লিপার বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মধ্যে দুই শিশু রয়েছে। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক। এ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার ভোরে হা টিন প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী হানোই থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি রাস্তা থেকে ছিটকে সড়কের পাশে থাকা দিক নির্দেশক চিহ্নে আঘাত করে উল্টে যায়।

 

এক বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রিকে বলেন, ‘মুহূর্তেই বাসটা উল্টে গেল। আমি সোজা হয়ে বসতেও পারছিলাম না। আমার শরীর ও হাত বিছানার পাশে আঘাত পেয়েছিল।’

তিনি আরও জানান, বাসের সামনের অংশে যারা স্লিপার বাঙ্কে ছিলেন, তাদের অনেকেই ঘটনাস্থলেই মারা যান বা গুরুতর আহত হন।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..