✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত দলগুলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৫, | ১৪:২৩:০২ |

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই সাথে। তবে আইনি ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো।

রোববার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যাহ্ন বিরতিতে এসব কথা জানান নেতারা।

তারা বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, আলোচনায় এসেছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহন, গনপরিষদ গঠন। গনভোট আয়োজনে, নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

এর আগে, বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন, ১৫ অক্টোবরের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে, প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

তিনি জানান, ঐকমত্য না হলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দিবে। শেষ পর্যন্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..