✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ৬৪১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৮, | ১২:০৯:৪০ |

ঈদুল আজহার দিন ও ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ৬৪১ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা নিয়েছেন। রোববার (৮ জুন) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) থেকে এসব তথ্য জানা যায়।

হাসপাতাল সূত্র জানায়, পশু কেনার সময় লাথি-গুঁতায়, পশু জবাইয়ের আগে তাকে বশে আনার সময়, কোরবানির মাংস কাটতে গিয়ে ধারালো চাকুর আঘাতে ও অসাবধানতার কারণে আহত হয়ে মোট ৬৪১ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। আর ২০৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঈদের দ্বিতীয় দিন রোববারও (৮ জুন) কুরবানি দিতে গিয়ে আহত হয়ে সকাল থেকে একের পর এক আসছেন বলে জানিয়েছে নিটোর কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানিয়েছে, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আনুমানিক ৭০-৮০ জন কোরবানি দিতে গিয়ে আহত হওয়া রোগী চিকিৎসা নিতে নিটোরে এসেছেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক কনসাল্টেন্ট ডা. রিপন ঘোষ গণমাধ্যমকে বলেন, ঈদের দিন পশু কোরবানি ঘিরে সারা দিনে হাত-পা ভাঙা ও কাটা-ছেঁড়া ৩২৫ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের। অপারেশনের পর তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তিনি বলেন, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে আহত হয়ে ৩১৬ জন চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৭৯ জনের জরুরি অপারেশন লেগেছে। মোট ৮৫ জনের ভর্তি হতে হয়েছে।

ডা. রিপন বলেন, ঈদের দিন যেসব রোগী এসেছেন তাদের বেশিরভাগ পশু কোরবানি করতে গিয়ে আহত হয়েছেন। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে এবং কারো রগ কেটে গেছে। ঈদের আগের দিন যারা এসেছেন তাদের বেশির ভাগ কোরবানির পশু কিনতে গিয়ে পশুর লাথিতে হাত-পা ভেঙেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..