✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউটিউবের নতুন যে ফিচারটি এড়াতে চাইবেন অনেকেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৫, | ১১:৫০:৫৫ |

‘ইউটিউব শর্টস’ স্বল্পদৈর্ঘের এই ভিডিও ফরম্যাটে শেয়ার করা ভিডিওগুলো সাধারণত ভার্টিক্যালি উপভোগ করা হয়। কিন্তু এবার ইউটিউব শর্টসে যুক্ত হয়েছে নতুন এক ফিচার, ফলে শর্টস ভিডিওগুলোকে চাইলে হরাইজন্ট্যালি উপভোগ করা যাবে। তবে ইউটিউবের নতুন এই ফিচারটি অনেকেই হয়তো এড়াতে চাইবেন। অ্যানড্রোয়েড অথরিটি এমনটাই উল্লেখ করেছে।

ইউটিউব শর্টস ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে ফোনে পোর্টেট মোডে উপস্থাপন করা হয়, যেখানে পুরো স্ক্রিনজুড়ে থাকে ভিডিও। এর ইউজার ইন্টারফেস (ইউআই) এমনভাবেই ডিজাইন করা, যাতে ব্যবহারকারীরা ‘সোয়াইপ আপ’ করে শর্টস ভিডিও উপভোগ করেন। কিন্তু ইউটিউবের নতুন ফিচারে দর্শকেরা শর্টস ভিডিও ল্যান্ডস্কেপ মোডেও দেখার সুযোগ পাবেন। নাম ‘রোটেট শর্টস’। তবে ফিচারটি নিয়ে সংশয় দেখা দিয়েছে। ল্যান্ডস্কেপ মোডে স্ক্রিনের দুই পাশে প্রায় ৭০ শতাংশ জায়গা খালি পড়ে থাকে, যা চোখের জন্য সুখদায়ক না-ও হতে পারে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..