✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আবারও দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৫, | ১৩:৫১:৪৩ |

গত ৩ জুলাই দ্বিতীয় দফার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সাবেক গভর্নর ফজলে কবিরকে আবারও বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইন ২০২০-এর অনুচ্ছেদ ১৩(৩) এবং ১০(৫) এর বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হল।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স ৬৫ বছর নির্ধারিত ছিল। সেই বয়সসীমা আরও দুই বছর বাড়িয়ে জাতীয় সংসদে আইন পাস করায় সরকার।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চার বছরের জন্য ফজলে কবিরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি ওই বছরের ২০ মার্চ গভর্নর হিসেবে যোগদান করেন। চুক্তি অনুযায়ী, গত ২০ মার্চ শেষ হয় তার নিয়োগের মেয়াদ। পরে তার চুক্তির মেয়ার আরও তিন মাস বাড়ানো হয়। গত ৩ জুলাই সেই মেয়াদও শেষ হয়। ফজলে কবিরের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ায় তার চাকরির মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই। এ কারণে বয়সসীমা আরও দুই বছর বাড়িয়ে আইন পাস করায় সরকার।

এদিকে গভর্নরের অবর্তমানে তার দায়িত্ব পালন করে আসছিলেন ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..