সর্বশেষ :

এক যুগে শাহজালাল বিমানবন্দরে আগুনের যত ঘটনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৮, | ০৯:২৯:০৫ |

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গত এক দশকে একাধিকবার আগুনের ঘটনায় আলোচনায় এসেছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এমন পুনরাবৃত্ত ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন করে উদ্বেগ।

৫ এপ্রিল, ২০১৩ সাল। বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার সার্ভিস অংশের একটি গুদামে আগুন লাগে। সেই সময়, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি।

এরপর ২০ ডিসেম্বর, ২০১৫ সাল। সকালে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তার দফতরে বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটে। সৌভাগ্যবশত দ্রুত আগুন নিভিয়ে ফেলা হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

১১ আগস্ট, ২০১৭ সাল। বিমানবন্দরের মূল ভবনের ২ নম্বর টার্মিনালের তৃতীয় তলায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত হয়েছিল এয়ার ইন্ডিয়ার অফিস থেকে।

সবশেষে, ২০২২ সালের ১৪ ডিসেম্বর নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ শনিবার (১৮ অক্টোবর) আবার আগুন লাগে বিমানবন্দরে। এবার আগুন লাগে বিমানবন্দরে কার্গো ভিলেজে।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন—দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটিতে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কি না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...