✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

রাতের মধ্যে ফ্লাইট চালুর চেষ্টা চলছে: বিমান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৮, | ০৯:১৬:৪২ |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনায় বন্ধ থাকা বিমান চলাচল রাতের মধ্যে চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

বিমান উপদেষ্টা বলেন, এখানে শুধুমাত্র আমদানি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে, রফতানি কার্গো নিরাপদ আছে। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা। স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা। আর ক্ষতি নিরূপণ করা এবং একটা কমিটি তৈরি করে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা।

আগুন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেছেন, তবে পুরোপুরি  নির্বাপণ হয়নি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি কাজ করছে সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..