সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

জাতিসংঘের প্রতিবেদন, ভারতে শেখ হাসিনার ভবিষ্যৎ কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৬, | ০৭:৩৩:০০ |

গত বছরের ৫ আগস্ট, দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমানঘাঁটিতে এসে নামার পর ভারতের ধারণা ছিল, শেখ হাসিনার সফরটি একটি ‘স্টপওভার’ এবং তার মেয়াদ বড়জোর ছ’সাত ঘণ্টার জন্য। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও শেখ হাসিনা এখনও ভারতেই রয়েছেন এবং তাকে কোনো নতুন দেশেও পাঠানো সম্ভব হয়নি। ভারত সরকারও তার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি।

ভারত, যদিও তাকে ‘অতিথি’ হিসেবে রাখছে, তবে তিনি রাজনৈতিক আশ্রয় পাননি এবং ভারত এখনো তার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো অবস্থান নেয়নি। শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় দলের নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারলেও, ভারত সরকার তার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব রেখেছে। গত মাসে ভারত বিবৃতি দিয়ে জানিয়েছে, শেখ হাসিনা যা বলছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই।

এদিকে, বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করতে ভারত সরকারের কাছে আবেদন করলেও, দুই মাসের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু ভারতের তরফ থেকে কোনো জবাব আসেনি। শেখ হাসিনা নিজেও তার সমর্থকদের উদ্দেশে দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে ভারত কোনোভাবেই তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করতে রাজি হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..