✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভ্যাকসিনের সফল ট্রায়ালের দাবি রাশিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৩, | ১২:৩৬:৫৯ |

স্বেচ্ছাসেবকদের উপর করোনাভাইরাস ভ্যাকসিনের বিশ্বের প্রথম ক্লিনিকাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে বলে দাবি করেছে মস্কোর স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সেকেনভ।

গত ১৮ জুন সেকেনভ বিশ্ববিদ্যালয় করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে। গত বুধবার প্রধম ধাপের স্বেচ্ছাসেবকদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আগামী ২০ জুলাই দ্বিতীয় ধাপের স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে ছাড়া পাবে। খবর এনডিটিভির

সেকেনভ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ভাদিম তারাসভ বলে, সেকেনভ বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম ভ্যাকসিনের সফলভাবে পরীক্ষা শেষ করেছে।

সেকেনভ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্যারাসিটোলজি, ট্রপিকাল অ্যান্ড ভেক্টর-বর্ন ডিজিজ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার লুকাশেভের বলেন, গবেষণার এই পর্যায়ের উদ্দেশ্য ছিল মানুষের স্বাস্থ্যের জন্য ভ্যাকসিনের সুরক্ষা প্রদর্শন করা যা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভ্যাকসিনের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এটি বর্তমানে বাজারে থাকা এই ভ্যাকসিনগুলোর সুরক্ষার সাথে মিলে গেছে।

লুকাশেভ আরও বলেন, ভ্যাকসিনের আরও উন্নয়নের বিষয়টি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে এবং বাজারে ছাড়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

সেকেনভ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ভাদিম তারাসভ আরও বলেন, সেকেনভ বিশ্ববিদ্যালয় মহামারী পরিস্থিতিতে কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র হিসেবেও কাজ করেছে যা করোনার ওষুধ উৎপাদনেও সক্ষম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..