✕

সর্বশেষ :
আমাদের হাত বেঁধে দিলে আপনাদের ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর মুক্তির আগেই টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭ দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! (ভিডিও) বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১১, | ০৩:৩৮:৩৯ |

বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক চার্জ দেয়ার সময় শেখ তরিকুল ইসলাম (২৭) নামে এক চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার  রাত ১১টার দিকে উপজেলার বারাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক শেখ তরিকুল ইসলাম (২৭) ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শেখ তরিকুল ইসলাম তার ইজিবাইক চার্জে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময়ে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

ফকিরহাট উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক জানান, বৃহস্পতিবার মধ্য রাতে ইজিবাইক চালক তরিকুল ইসলামকে নিয়ে আসেন তার পরিবার। তাকে পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার আগেই সে মারা গেছেন।

-বাগেরহাট প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..