✕

সর্বশেষ :
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর মুক্তির আগেই টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭ দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! (ভিডিও) বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আশুগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ যুবকের মৃত্যু ইরানের কাছ থেকে যাচাইযোগ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র: ভ্যান্স সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান, স্বর্ণ-সিগারেটসহ নানা পণ্য জব্দ

বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ১৪:৫৬:১৮ |
অর্থনীতি বিষয়ক এই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৫০ দেশের বিখ্যাত সুপারস্টারদের স্টারডম জরিপ করে তালিকাটি করা হয়েছে। শুক্রবার প্রকাশিত সেই তালিকায় ৫০ দেশের প্রভাবশালী তারকাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ২৫ নম্বরে রয়েছেন শাকিব খান।

তার পাশাপাশি শুরুর দিকে স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের টম হ্যাঙ্কস, ভারতের শাহরুখ খান, হংকংয়ের ব্রুস লি, চীনের জ্যাকি চ্যান, পাকিস্তানের ফাওয়াদ খান, তুরস্কের বুরাক ওজচিভিতের মতো তারকারা।

বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পের পরিচিত অভিনেতাদের নিয়ে তৈরি এই তালিকায় স্পেন, জার্মানি, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডসহ মোট ৫০টি দেশের নাম রয়েছে।

দেশভিত্তিক এই তালিকায় শাকিব খানের অন্তর্ভুক্তি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিত্বের বিষয়টি সামনে এনেছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডে জনপ্রিয়তা ধরে রেখেছেন শাকিব খান। বাণিজ্যিক সাফল্য, দর্শকপ্রিয়তা এবং একের পর এক আলোচিত সিনেমার মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রশিল্পে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনীত সিনেমা দেশের বাইরেও মুক্তি পাচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার দর্শক বাড়ানোর সম্ভাবনা তৈরি করছে।

শাহরুখ খান, জ্যাকি চ্যান কিংবা কিয়ানু রিভসের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেতাদের সঙ্গে একই তালিকায় শাকিব খানের নাম থাকাকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক হিসেবে দেখা যেতে পারে।

ভিনদেশি একটি সংবাদমাধ্যমের তালিকায় বাংলাদেশের একজন অভিনেতার অন্তর্ভুক্তি দেশের চলচ্চিত্রশিল্পের পরিচিতি তুলে ধরারও একটি উপলক্ষ।

তবে তালিকাটিকে বিশ্বের সেরা ৫০ অভিনেতার আনুষ্ঠানিক আন্তর্জাতিক র‍্যাঙ্কিং হিসেবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি। কিন্তু ভিনদেশী সংবাদ মাধ্যমের এমন জরিপ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শাকিব খানের নাম থাকা যে গর্বের, সেটা বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..