✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় সিএমপির উপ-পুলিশ কমিশনার মিজানুর রিহমানের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-১৩, | ১২:২৪:২৫ |

করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান মারা গেছেন। আজ ভোর সাড়ে ৩টায় রাজধানী রাজারবাগ পুলিশ লাইনস্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ কমিশনার মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮শে জুন থেকে নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

মিজানুর রহমান ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। এ ভাইরাসের সংক্রমণের শুরু থেকে নগরবাসীকে রক্ষায় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছিলেন ।

চট্টগ্রামের আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..