✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিহাসের সেরা বানাতে চায় সরকার: প্রেস সচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৭, | ১১:৪২:৫৯ |

ফেব্রুয়ারির নির্বাচন যেন ইতিহাসের সেরা নির্বাচন হয় সেই প্রত‍্যাশা ও প্রার্থনা করতে বৌদ্ধধর্ম সম্প্রদায়ের জনগোষ্ঠিকে আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উত্তরায় বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার প্রাঙ্গণে আয়োজিত কঠিন চীবর দানোৎসব ও জাতি সম্মেলন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রেস সচিব বলেন, সকলের জাতি গোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান অন্তবর্তী সরকার একটা সুশৃঙ্খল ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায়।

এসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশ কিছু চাহিদার কথা গুরুত্ব দিয়ে শোনেন প্রেস সচিব এবং বিষয়গুলো সমাধানে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন তিনি। আয়োজনে ঢাকা ও আশপাশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..