সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ভূগোলে ফেল করলেন মারুফা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১৬, | ১১:২৩:২৫ |

গত ৫ বছরের তুলনায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার সর্বনিম্ন। ২০২৪ সালে গড় পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ; এবার কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে।

এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানেও (বিকেএসপি)। বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভূগোলে অকৃতকার্য জাতীয় দলের তারকা পেসার মারুফা আক্তার।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি মারুফা। তিনি সব বিষয়ে উত্তীর্ণ হলেও, ভূগোলে অকৃতকার্য হয়েছেন। বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে পরীক্ষার খাতা আবার নিরীক্ষার জন্য আবেদন করবেন তারা।

বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ‘ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।’

তাই এই মুহূর্তে বলা যায়, নিরীক্ষার জন্য ঝুলে আছে মারুফার এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল।

বিকেএসপি থেকে এবার ৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। ছয় জনের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ ফাইভ পেয়েছেন। জিপিএ ফাইভ পাওয়া অন্য পাঁচজন হলেন–টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা।

বিকেএসপি ছাড়াও জাতীয় পর্যায়ে অংশ নেওয়া অনেক ক্রীড়াবিদই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এছাড়া ছেলে ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি পেসার মারুফ মৃধা ৪.২৫ জিপিএ পেয়েছে উত্তীর্ণ হয়েছেন। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি পেয়েছেন ৪.০৮ পয়েন্ট।

বিকেএসপি থেকে এবার পরীক্ষা দিয়েছে মোট ১৫৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪৭ জন। যেখানে পাসের হার ৯৪.২৩ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..