✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেনা কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে চান আইডিয়ালের শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৭, | ১০:৪১:০৫ |

নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ক্লাস বর্জন করে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা।

আন্দোলনে নামা শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা আমাদের আগের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেছেন।

আমাদের দাবি ছিল সেনাবাহিনীর সাবেক যেকোনো একজন অফিসার নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। কিন্তু আমরা আজ দেখতে পেয়েছি, ফেরদৌস নামে আওয়ামী লীগপন্থি দুর্নীতিবাজ একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাকে অধ্যক্ষ হিসেবে মেনে নেবে না। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ বিএনপির কিছু নেতাকর্মী ভেতরে প্রবেশ করছেন। স্কুলে এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপও চান না বলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে জানতে নতুন অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তারা কেউ ফোন কল রিসিভ করছেন না। এসএমএস দিয়েও তাদের কোনো প্রতিউত্তর মেলেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..