✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশের ওপর বিদেশি ঋণ গ্রহণে সীমা আরোপ করলো আইএমএফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৮, | ১৭:৩৯:২১ |

প্রথমবারের মতো বাংলাদেশের ওপর বিদেশি ঋণ গ্রহণের ওপর সীমা আরোপ করলো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। শর্ত অনুযায়ী চলতি অর্থবছরে ৮৪৪ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ। 


গত জুনে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৪ কোটি ছাড়ের পর বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে আইএমএফ। ওই প্রতিবেদনে পরবর্তী কিস্তি পেতে দেওয়া বেশ কিছু শর্তের মধ্যে এটি অন্যতম।

প্রতি প্রান্তিকে কী পরিমাণ ঋণ নেওয়া যাবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে সর্বোচ্চ ১৯১ কোটি, ছয় মাসে ৩৩৪ কোটি, ৯ মাসে ৪৩৪ কোটি এবং পুরো অর্থবছরে ৮৪৪ কোটি ডলার বিদেশি ঋণ নেওয়া যাবে। আইএমএফ প্রতি তিন মাসে বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

গত অর্থবছরে সরকার ৮৫৭ কোটি ডলার বিদেশি ঋণ নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইতে বিদেশি ঋণ নিয়েছে ২০ কোটি ২৪ লাখ ডলার। আইএমএফের শর্ত পূরণে গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরে সরকারকে কিছু কম বিদেশি ঋণ নিতে হবে। আইএমএফ ২০২৩ সালে যখন ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে, তখন এমন শর্ত ছিলো না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..