স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বনশ্রীতে সড়ক অবরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৬, | ১০:০১:০৪ |

রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলারির মালিক আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বনশ্রী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুয়েলারি মালিক সমিতির সদস্যরা। তাঁরা খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সদস্য।

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর স্বর্ণ ব্যবসায়ীরা একটি মিছিল নিয়ে রামপুরা থানার দিকে চলে যান।

সড়ক অবরোধে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, আগামী শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। লুট করা স্বর্ণ উদ্ধার করতে হবে। তা না হলে তারা সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন।

খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব বলেন, আনোয়ারের ওপর হামলাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে। এই এলাকার ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি। একই সঙ্গে আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।

সড়ক অবরোধের আগে আনোয়ারের ব্যবসাপ্রতিষ্ঠান অলংকার জুয়েলারির সামনে মানববন্ধন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। তারা সেখানে কয়েক দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো—দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা; সন্ত্রাসীরা যে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে, সেগুলো উদ্ধার করা; ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো; ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা; মামলার অগ্রগতি গণমাধ্যমের মাধ্যমে জানানো।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আনোয়ারকে গুলি করে তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...