✕

সর্বশেষ :
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর মুক্তির আগেই টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭ দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! (ভিডিও) বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আশুগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ যুবকের মৃত্যু ইরানের কাছ থেকে যাচাইযোগ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র: ভ্যান্স সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান, স্বর্ণ-সিগারেটসহ নানা পণ্য জব্দ

সংখ্যানুপা‌তিক নির্বাচন চায় জামায়াত, কূট‌নৈ‌তিক‌দের সম্মা‌নে ইফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৮, | ০৮:০৪:০৮ |

জামায়া‌তে ইসলামীর আ‌মির ডা. শ‌ফিকুর রহমান ব‌লেছেন, বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে সে জন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। জামায়াত সংস্কার উদ্যোগকে স্বাগত জানায়। বিশেষ করে বাংলাদেশে সংখ্যানুপা‌তিক (পিআর) নির্বাচনব্যবস্থার পক্ষে জোরালো মতামত ব্যক্ত করেছি। বিশ্বাস করি, এই ব্যবস্থায় জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে। ফ্যাসিবাদী শাসন পুনরায় ফিরে আসার পথও রুদ্ধ হবে।

শ‌নিবার (৮ মার্চ) রাজধানীর এক‌টি হো‌টে‌লে কূটনী‌তিকদের সম্মা‌নে ইফতার পা‌র্টিতে এসব কথা ব‌লেন জামায়া‌তের আ‌মির। তি‌নি ব‌লেন, লাখ প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিও তুলেছি। আশা করি, সরকার আমাদের এ আহ্বানে সাড়া দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

শফিকুর রহমান বলে‌ন, একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। জামায়াত দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..