✕

সর্বশেষ :
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর মুক্তির আগেই টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭ দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! (ভিডিও) বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আশুগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ যুবকের মৃত্যু ইরানের কাছ থেকে যাচাইযোগ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র: ভ্যান্স সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান, স্বর্ণ-সিগারেটসহ নানা পণ্য জব্দ

কেউ আওয়ামী লীগ হতে চাইলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ: হাসনাত আব্দুল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৮, | ০৮:০৩:১৭ |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এখন কেউ যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। ফ্যাসিবাদ গিয়েছে কিন্তু কোনো ভূরাজনৈতিক দল আবার ফ্যাসিবাদ হয়ে দাঁড়াতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল তা এখনো আছে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিকদের সঙ্গে ইফতার শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, জাতীয় নাগরিক পার্টির ব্যানারে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। প্রথমত মনোযোগ দিচ্ছি সাংগঠনিক বিস্তারে। ইলেক্টোরাল প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণ করছি ভোট করে জেতার জন্যই। সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীতে অনেক দেশে রেভ্যুলেশনের পর প্লাটফর্মটি থেকে গেছে। সেইমত গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যাবে। তারা কালচারাল কার্যক্রম এবং বৈষম্যের বিরুদ্ধে সব সময় আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে সব সময় সোচ্চার ভূমিকা পালন করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..