সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবে সমর্থন ইউরোপের শীর্ষ চার দেশের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৯, | ০৭:৪৯:২৭ |

গাজা পুনর্গঠন পরিকল্পনায় মিসরের প্রস্তাবে একাত্মতা ঘোষণা করেছে ইউরোপের শীর্ষ দেশগুলো। ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন জানিয়েছে, তারা মিসর উত্থাপিত গাজা পরিকল্পনা সমর্থন করে। ইউরোপের শীর্ষ দেশগুলোর এই প্রস্তাবকে সমর্থনের অর্থ তারা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্ব মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘দখল করে’ এর ‘মালিকানা নিয়ে’ এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার ঘোষণার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই প্রস্তাব গ্রহণ করে। ট্রাম্পের প্রস্তাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের কথাও বলা হয়েছিল।

ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার (৮মার্চ )বলেছেন, তারা গাজার পুনর্গঠনে আরব-সমর্থিত পরিকল্পনাটি সমর্থন করেন। এই পরিকল্পনায় ব্যয় হবে ৫৩ বিলিয়ন ডলার এবং গাজার ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই এটি বাস্তবায়িত হবে।

এক যৌথ বিবৃতিতে চার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এই পরিকল্পনাটি গাজার পুনর্গঠনের একটি বাস্তবসম্মত পথ দেখায় এবং এটি যদি কার্যকর করা যায়, তাহলে গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের ভয়াবহ জীবনযাত্রার দ্রুত ও টেকসই উন্নতি হবে।’

মিসরের প্রস্তুত করা পরিকল্পনাটি গত মঙ্গলবার আরব নেতারা গ্রহণ করেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান তা করেছেন। মিসরের প্রস্তাব অনুযায়ী, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে শাসন পরিচালনার জন্য স্বাধীন, পেশাদার ফিলিস্তিনি বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..