সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

গুগল ম্যাপ দেখে চালাচ্ছিলেন গাড়ি, প্রাণ গেল তিনজনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-০৯, | ০৭:৩৭:৪৫ |

গুগল ম্যাপ দেখে যাচ্ছিলেন গাড়িতে। নির্মীয়মাণ সেতুর কিছু অংশ যে ভেঙে পড়েছে তা জানতেন না চালক। মাঝপথে সেতু শেষ। গাড়ি উল্টে পড়ল নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন চালক-সহ তিনজন। খবর আজকালের।

আজকাল জানিয়েছে, চালক ছাড়া বাকি যে দু’জন গাড়িতে ছিলেন তাদের নাম বিবেক আর অমিত। তারা শনিবার (৮ মার্চ) গুরুগ্রাম থেকে রওনা দিয়েছিলেন বিয়েবাড়ির উদ্দেশ্য। বরেলি যাওয়ার পথ কারও জানা না থাকায় তারা শরণাপন্ন হয়েছিলেন গুগল ম্যাপের। সেই দেখেই এগোচ্ছিল গাড়ি। পথে পড়ে রামগঙ্গা নদী। এই নদীর উপরে রয়েছে সেতু। সেই সেতু গত বর্ষায় কিছুটা ভেঙে পড়েছিল। সেটা আর গুগলে আপডেট ছিল না। চালক গাড়ি নিয়ে ব্রিজের ওপর চলতে শুরু করেন। এরপর সেতু যেখানে শেষ হয়েছে সেখান থেকে গাড়িটি আগে যাওয়ার পথ না পেয়ে উল্টে যায় গঙ্গায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..