✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আতঙ্কিত হবেন না: ইমরান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-০৩, | ০৭:৫০:৫০ |

রবিবারের নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং বিরোধীদের কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, “বিরোধীরা এখনও বুঝতে পারছে না যে আজ কী হয়েছে। গত রাতে, আপনারা সবাই আতঙ্কিত না হওয়ার জন্য চেষ্টা করেছেন। বিরোধীরা এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ। আমি যা করতে যাচ্ছি তা যদি গতকালই প্রকাশ করে দিতাম তবে তারা হতবাক হত না।”

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়ঃ ইমরান জানিয়েছেন যে, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের সময় পাকিস্তানের রাষ্ট্রদূত যে “হুমকিমূলক চিঠি” পেয়েছিলেন তা দেখানো হয়েছিল। ওই বৈঠকে সেনাপ্রধানের পাশাপাশি অন্যান্য সমস্ত বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ইমরান বলেন, “বৈঠকে চিঠিটি পর্যালোচনা করা হয়। সেটা নিয়ে বিতর্ক করার পর এই সিদ্ধান্তে আসা হয় যে চিঠিটি প্রকৃতপক্ষে হুমকিস্বরূপ। আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, ঘাবরানা নেহি হ্যায় (আতঙ্কিত হবেন না)।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..