সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

ব্যালন ডি’অর তোমারই প্রাপ্য, ডেম্বেলেকে মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৩, | ০৬:৫৬:৪২ |

অবশেষে উসমান ডেম্বেলের হাতেই উঠেছে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ আবদান রেখেছিলেন ডেম্বেলে। অন্যদিকে, আলোচনায় ছিলেন বার্সার হয়ে তিনটি ট্রফি জেতা লামিন ইয়ামাল। তবে শেষপর্যন্ত ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে ডেম্বেলের নাম ঘোষণা করা হয়। এই পুরস্কার জেতার পর প্রশংসায় সিক্ত হচ্ছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি।

সোমবার প্যারিসের শাতলিয়ে থিয়েটারে ঝলমলে রাতে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জেতেন ডেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি ফরোয়ার্ড এক মৌসুমে জিতেছেন পাঁচটি শিরোপা, করেছেন ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট।

 

এই বিশেষ অর্জনের পর অভিনন্দন জানিয়েছেন ইতিহাসের সর্বোচ্চ ব্যালন ডি’অরজয়ী ফুটবলার মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেম্বেলের পোস্ট করা ছবির মন্তব্য বিভাগে আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন, গ্রেট ওস। অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তোমারই প্রাপ্য।

বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন ডেম্বেলে। সেখানে মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। তবে আর সেই সময়টাকে স্মরণ করে ডেম্বেলে বলেন, মেসির পরামর্শেই বদলেছি আমি। তিনি বলেছিলেন, স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..