সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

চাকসু নির্বাচন: প্রাথমিক বাছাইয়ে ১৯ জনের প্রার্থিতা স্থাগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৩, | ০৬:৩১:১০ |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নানা ত্রুটি-বিচ্যুতির কারণে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে চাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন।

এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনে সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দিলেও বৈধ হয়েছেন ২৩ জন।

 

সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জনের মধ্যে বৈধ হয়েছেন ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন মনোনয়ন জমা পড়লেও কারও প্রার্থিতা বাতিল হয়নি। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জনের মধ্যে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১১ জন। সব মিলিয়ে বাতিল প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

আরিফুল হক সিদ্দিকী জানান, সংশোধনযোগ্য ভুল থাকলে আপিল করার সুযোগ রয়েছে এবং যাচাই–বাছাই শেষে প্রার্থিতা পুনর্বহালের সম্ভাবনা আছে। আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে।

১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে ১০৮৮ জন। এর মধ্যে থেকে ৪২৯ প্রার্থী মমোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি বিচ্যুতির কারণে সোমবার ১৯ জনের মনোনয়নপত্র স্থগিত রাখে নির্বাচন কমিশন।

প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..