✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ঐতিহাসিক জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৮, | ১১:৪৭:০৪ |
ইতিহাস গড়লো নেপাল। প্রথমবারের মতো হারাল কোনো টেস্ট খেলুড়ে দলকে। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম অঘটনের জন্ম দিলো দক্ষিণ এশিয়ার উদীয়মান ক্রিকেটশক্তি নেপাল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহ'তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল।

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। 

যেকোনো ফরম্যাটেই আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটা নেপালের প্রথম জয়। ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও তখনও তারা টেস্ট স্টেটাস পায়নি।

এই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে নেপাল। আর প্রথম ম্যাচেই জয় পেল তারা। নেপালের এই জয় সম্পূর্ণ টিম এফোর্টে এসেছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..