✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেই রিজেন্ট হাসপাতাল সিলগালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৭, | ১০:১২:৪৮ |

করোনা চিকিৎসায় বিভিন্ন অনিয়মের কারণে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয় সিলগালা করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি জানান, হাসপাতালটিতে বিনা পয়সায় কোভিড-১৯ টেস্ট করানোর কথা থাকলেও প্রতিটি রোগী কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে নেয়া হতো। এছাড়া তারা নির্ধারিত রোগীর বাইরেও নমুনা সংগ্রহ করে তাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করতো। এভাবে তারা এখন পর্যন্ত প্রায় ৩ কোটি টাকার হাতিয়ে নিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, রিজেন্টের প্রধান কার্যালয় থেকেই এই অপকর্মগুলো হতো, এ জন্য সেটি সিলগালা করা হয়েছে।

এর আগে সোমবার বিকালে করোনা চিকিৎসায় অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালানো হয়। অভিযান শেষে জানানো হয়, টেস্ট না করেই করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হতো। স্যাম্পল নিয়ে তা ফেলে দিয়ে ভুয়া রিপোর্ট দিতো হাসপাতালের সংশ্লিষ্টরা। রিপোর্টে নকল সিল ও স্বাক্ষর দেয়া হতো। এসব ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ যারা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..